জাতীয়

করোনা রোগী শনাক্তের পর মোদির বাংলাদেশ সফর স্থগিত

করোনা রোগী শনাক্তের পর মোদির বাংলাদেশ সফর স্থগিত
করোনা রোগী শনাক্তের পর মোদির বাংলাদেশ সফর স্থগিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে ১৭ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশে আসছেন না। বাংলাদেশে করোনা রোগী শনাক্তের কারণে নরেন্দ্র মোদির সফর স্থগিত করা হয়েছে।

রোববার (৮ মার্চ) রাতে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে প্রেস ব্রিফিংয়ের সময় ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্‌যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি’র প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী এই তথ্য জানিয়েছেন।

কমিটির প্রধান সমন্বয়ক বলেন, অন্যান্য দেশের পাশাপাশি বাংলাদেশে করোনায় আক্রান্ত তিনজনকে শনাক্ত করার পর অনুষ্ঠানসূচি পরিবর্তন আনা হয়েছে। এ কারণে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে জাতীয় প্যারেড গ্রাউন্ডের উদ্বোধনী অনুষ্ঠান আপাতত স্থগিত করা হয়েছে।

সেদিন ছোট আকারে সীমিত পরিসরে উদ্বোধন অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানানো হয়েছে।

এদিকে ভারতের নাগরিকত্ব সংশোধনী আইন ও দিল্লির সহিংসতা নিয়ে বাংলাদেশে হেফাজতে ইসলাম ও জামায়েতে উলামা ই ইসলামের কর্মীরা মোদির সফরের প্রতিবাদ জানিয়ে ঢাকার রাস্তায় নামে। বিক্ষোভকারীরা মোদির বাংলাদেশ সফর বাতিলের দাবি জানায়। সূত্র/ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ