জাতীয়

খালেদা জিয়ার মুক্তির আবেদন সম্পর্কে জানেন না মির্জা ফখরুল

খালেদা জিয়ার মুক্তির আবেদন সম্পর্কে জানেন না মির্জা ফখরুল
খালেদা জিয়ার মুক্তির আবেদন সম্পর্কে জানেন না মির্জা ফখরুল

কারাহেফাজতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর তার পরিবারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। তবে এ বিষয়ে জানেন না দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তিনি এ বিষয়ে সঠিক জানেন না। আবেদন করা হলেও হতে পারে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরে গাজীপুর জেলার নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা জানাতে এসে মির্জা ফখরুল এসব কথা বলেন।

খালেদা জিয়ার মুক্তির আবেদনে কী আছে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘এটি ঠিক বলতে পারব না, পরিবারের পক্ষ থেকে করা হলেও হতে পারে। আবেদনে সঠিকভাবে কী আছে, জানা নেই।’

সরকারের পক্ষ থেকে প্যারোলের আশ্বাস দেয়া হলে বিএনপি তাতে রাজি হবে কিনা এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, এটি খালেদা জিয়ার ব্যক্তিগত ও পরিবারের ব্যাপার। যে আবেদনটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পরিবার করেছে, দলও আবেদন করবে কিনা কিংবা সরকার প্যারোল দিতে চাইলে বিএনপি রাজি হবে কিনা, এমন প্রশ্নের উত্তর তিনি সরাসরি না দিয়ে বলেন, এটি তার পরিবার জানিয়েছে।

দলের অবস্থানের বিষয়ে বলেন, দলের পক্ষ থেকে এখন পর্যন্ত আমরা সেই সিদ্ধান্ত নিইনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলার নবগঠিত কমিটির আহ্বায়ক ফজলুল হক মিলন ও সদস্যসচিব কাজী সাইয়েদুল আলম প্রমুখ। সূত্র/যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ