জাতীয়

সরকার করোনার বিষয়টি গোপন করতে চেয়েছিল: ফখরুল

সরকার করোনার বিষয়টি গোপন করতে চেয়েছিল: ফখরুল
সরকার করোনার বিষয়টি গোপন করতে চেয়েছিল: ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাসের আক্রান্তের বিষয়টি সরকার এতোদিন গোপন করেছে। তারা করোনাভাইরাস নিয়ে এতোদিন কিছু বলেনি। যখন বিদেশি অতিথিরা বাংলাদেশে আসতে অপারগতা প্রকাশ করলেন তখনই হঠাৎ করে খুঁজে পেয়েছেন। তখন করোনা আক্রান্ত তিনজনের নাম আসলো।

সোমবার জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ড. খন্দকার মোশাররফ হোসেনের লেখা প্রগতি ও সত্যের সন্ধানে এবং মূল্যবোধ ও অবক্ষয়ের খণ্ডচিত্র এই দুইটি গ্রন্থের প্রকাশনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব বলেন। দি ইউনিভার্সেল একাডেমি এই দুইটি গ্রন্থ প্রকাশ করেছে। খন্দকার মোশাররফের লেখা গ্রন্থের সংখ্যা মোট ১০টি। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, জরুরি আইনের সরকারের দুই বছর, ফখরুদ্দিন-মইন উদ্দিনের কারাগারে ৬১৬ দিন, রাজনীতির হাল-চাল, মুক্তিযুদ্ধে বিলাত প্রবাসীদের অবদান।

করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতন সৃষ্টির দাবি জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, করোনা বিষয়ে যথাযথ যেসব ব্যবস্থা নেওয়া দরকার সেগুলো নেওয়া হয়নি। অবিলম্বে দেশের সব বন্দর, নৌ বন্দর, স্থল বন্দর সবগুলোতে বিমানবন্দরে স্ক্যানিং ব্যবস্থা রাখা দরকার। একই সঙ্গে এই রোগের চিকিৎসার জন্য বিশেষায়িত হাসপাতাল সুনির্দিষ্ট করা দরকার, যাতে কেউ এই রোগে আক্রান্ত হলে সেখানে চিকিৎসা নিতে পারেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজ উদ্দীন আহমদের সভাপতিত্বে ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার খন্দকার মারুফ হোসেনের সঞ্চালনায় প্রকাশনা অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক খন্দকার মুসতাহিদুর রহমান, দি ডেইলি ফিন্যান্সিয়াল হেরাল্ড এর সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও দি ইউনির্ভাসেল একাডেমির প্রকাশ শিহাব উদ্দীন ভুঁইয়া বক্তব্য রাখেন। সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ