জাতীয়

তিন হাজার ৯০০ মিটার দৃশ্যমান

বসল পদ্মা সেতুর ২৬তম স্প্যান

বসল পদ্মা সেতুর ২৬তম স্প্যান
বসল পদ্মা সেতুর ২৬তম স্প্যান

পদ্মা সেতুর ২৬তম স্প্যান বসানো হয়েছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল ৯টা ৫ মিনিটে '৩-এফ' নামের স্প্যানটি শরীয়তপুরের জাজিরা প্রান্তে ২৮ ও ২৯ নম্বর পিলারের ওপর বসানোর কাজ শেষ হয়।

২৫তম স্প্যান বসানোর ১৮ দিনের মাথায় বসানো হলো ২৬তম স্প্যানটি। এর মধ্য দিয়ে পদ্মা সেতুর তিন হাজার ৯০০ মিটার দৃশ্যমান হলো।

পদ্মা সেতুর উপসহকারী প্রকৌশলী হুমায়ুন কবির জানান, গতকাল সোমবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে মাওয়ার কুমারভোগ কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি ৬০০ টন ধারণক্ষমতার 'তিয়ান-ই' ভাসমান ক্রেনে করে জাজিরা প্রান্তের দিকে রওনা দেয়। দুপুর ২টার দিকে জাজিরা প্রান্তের ২৮ ও ২৯ নম্বর পিলারের কাছে পৌঁছায় স্প্যানটি।

আজ মঙ্গলবার (১০ মার্চ) ভোরে স্প্যানটি পিলারের ওপর ওঠানোর কাজ শুরু হয়। সকাল ৯টা ৫ মিনিটে স্প্যানটি পুরোপুরি বসানোর কাজ সম্পন্ন হয়। এই ধারাবাহিকতা অব্যাহত রেখে স্প্যান বসাতে পারলে আগামী বছরের জুলাই নাগাদ ৪১টি স্প্যান বসানো কাজ শেষ হবে।

হুমায়ুন কবির আরো জানান, পদ্মা সেতুর ৪২টি পিলারের মধ্যে বর্তমানে কাজ সম্পন্ন হয়েছে ৩৯টির। সেতুতে দুই হাজার ৯৫৯টি রেলওয়ে স্ল্যাবের মধ্যে ৬৯০টি বসানো হয়েছে। কালেরকণ্ঠ

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ