জাতীয়

করোনা ভাইরাস নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান

এপ্রিল পর্যন্ত বৈঠক-জনসভা স্থগিতের সিদ্ধান্ত আওয়ামী লীগের

করোনা ভাইরাস নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান
করোনা ভাইরাস নিয়ে রাজনীতি না করার জন্য বিএনপির প্রতি আহ্বান

করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে এপ্রিল মাস পর্যন্ত সব ধরনের বৈঠক, জনসভা ও আলোচনা সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ তথ্য জানান দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, 'দেশে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পরে এপ্রিল পর্যন্ত সব ধরনের বৈঠক, জনসভা ও আলোচনা সভা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ।'

তবে অভ্যন্তরীণভাবে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। এছাড়াও জুন মাসের মধ্যে আওয়ামী মহিলা লীগ এবং যুব মহিলা লীগকে তাদের কাউন্সিল সমাপ্ত করার নির্দেশনা দেন তিনি।

এ সময় বিএনপির প্রতি করোনা ভাইরাসের মতো কোনো সংবেদনশীল ও মানবিক ইস্যু নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, রবিবার বাংলাদেশে তিনজন করোনা ভাইরাসে আক্রান্ত বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান- আইইডিসিআর। বর্তমানে বিভিন্ন হাসপাতালে বিদেশ ফেরত আটজনকে আইসোলেশেন ওয়ার্ডে রাখা হয়েছে। এখন পর্যন্ত মোট ১৪২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে।/ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ