জাতীয়

করোনা আতঙ্কে বন্ধ হলো ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস

করোনা আতঙ্কে বন্ধ হলো ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস
করোনা আতঙ্কে বন্ধ হলো ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস

করোনাভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশ-ভারতের মধ্যকার মৈত্রী এক্সপ্রেস চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের বাসভবনে তার সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাস। বৈঠকের পরে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

এ দিকে শুক্রবার সকালে অল্প সংখ্যক যাত্রী নিয়ে মৈত্রী একপ্রেস কলকাতার উদ্দেশে ছেড়ে যায়। তবে আজকে থেকে ঢাকা-কলকাতা রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছে আন্তর্জাতিক রুটে বাস পরিচালনা করা পরিবহন মালিকরা।

এর আগে, আকাশ পথেও একই নিষেধাজ্ঞা জারি হয়েছে। বৃহস্পতিবার (১২ মার্চ) ভারত সরকারের সিদ্ধান্তের কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনস, ইউএস-বাংলা এয়ারলাইনস, রিজেন্ট এয়ারওয়েজ ও নভোএয়ার দেশটিতে তাদের সব ফ্লাইট বাতিল করেছে।

এ দিকে করোনাভাইরাসের সংক্রমণ রোধে ভারত সরকার ১৩ মার্চ থেকে তাদের দেশে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে। এই স্থগিতাদেশ থাকবে ১৫ এপ্রিল পর্যন্ত।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ