ইতালি থেকে দেশে ফিরেছেন আরো ১৫৫ জন বাংলাদেশি। রবিবার (১৫ মার্চ) ভোরে দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে- ৫৮২ নম্বর ফ্লাইটটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে তাদের বিআরটিসি পরিবহনের দুটি বিশেষ বাসে করে তাদেরকে গাজীপুরের নিয়ে যাওয়া হয়। পূবাইলে মেডিকেল এসিস্ট্যান্ট ট্রেনিং স্কুলে কোয়ারেন্টাইনে রাখা হবে।
এর আগে শনিবার (১৪ মার্চ) সকালে ইতালি থেকে দেশে ফিরে ১৪২ জন বাংলাদেশি। সকালে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার পর আশকোনায় হজ ক্যাম্পে তাদের নেয়া হয়েছিল। পরীক্ষা করে তাদের দেহে করোনাভাইরাসের অস্তিত্ব না পাওয়ায় প্রায় ১১ ঘণ্টা পর তাদের বাড়িতে পাঠানো হয়।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: