জাতীয়

সার্কভুক্ত দেশ প্রধানদের ভিডিও কনফারেন্স

করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করব: শেখ হাসিনা

করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করব: শেখ হাসিনা
করোনা মোকাবিলায় একসঙ্গে কাজ করব: শেখ হাসিনা

নভেল করোনাভাইরাস মোকাবিলায় একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার বিকেলে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থার (সার্ক) আট দেশের সরকার প্রধানরা এই ভাইরাস মোকাবিলা নিয়ে করণীয় নির্ধারণে ভিডিও কনফারেন্সে মিলিত হন; এতে অংশ নিয়ে শেখ হাসিনা ওই প্রত্যয় ব্যক্ত করেন।

সার্কভুক্ত দেশ প্রধানদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাস মোকাবিলায় আমরা একসঙ্গে কাজ করব। অভিজ্ঞতা কাজে লাগিয়ে এই ভাইরাস মোকাবিলা করব।

দেশে এরই মধ্যে করোনাভাইরাস প্রতিরোধে যেসব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ভিডিও কনফারেন্সে তা তুলে ধরেন প্রধানমন্ত্রী। শেখ হাসিনা এ সময় বক্তব্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানান।

গত ১৩ মার্চ নরেন্দ্র মোদি টুইটে করোনাভাইরাসের কৌশল ঠিক করতে সার্কভুক্ত দেশের নেতাদের ভিডিও কনফারেন্সে যোগ দেওয়ার আহ্বান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সার্কভুক্ত দেশের নেতারা ওইদিনই এ প্রস্তাবকে স্বাগত জানিয়ে সম্মতি দেন।/সমকাল

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ