জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী অনুষ্ঠান নতুন করে সাজিয়েছে জন্মশতবার্ষিকী উদযাপন কমিটি। সোমবার (১৬ মার্চ) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে জন্মশতবার্ষিকী উদযাপন কমিটির পক্ষ থেকে এ কথা জানানো হয়।
কমিটির প্রধান সমন্বয়ক আবু নাসের কামাল চৌধুরী সংবাদ সম্মেলনে জানান, টুঙ্গিপাড়ায় কর্মসূচি হবে তবে শিশু সমাবেশ হবে না। প্যারেড গ্রাউন্ডে মুজিব বর্ষের অনুষ্ঠান হচ্ছে না।
অনুষ্ঠান টিভিতে অনলাইনে প্রচার করা হবে। রাত আটটায় সোহরাওয়ার্দী উদ্যানের আতশবাজি দিয়ে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠানের শেষ হবে সংসদের দক্ষিণ প্লাজার আতশবাজির মাধ্যমে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: