জাতীয়

৩১ মার্চ পর্যন্ত খোলা বাজারে পণ্য বেচবে টিসিবি

৩১ মার্চ পর্যন্ত খোলা বাজারে পণ্য বেচবে টিসিবি
৩১ মার্চ পর্যন্ত খোলা বাজারে পণ্য বেচবে টিসিবি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার (১৭ মার্চ) থেকে সারা দেশে খোলাবাজারে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

শুক্র ও শনিবার ছাড়া রাজধানীসহ সারা দেশে ৩১ মার্চ পর্যন্ত ৩৫০টি ট্রাকে করে এ কার্যক্রম চলবে। টিসিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবি সূত্র জানায়, চারটি নিত্যপণ্য খোলা বাজারে বিক্রি করা হবে। এগুলো হলো সয়াবিন তেল, চিনি, মসুর ডাল ও পেঁয়াজ। একজন ভোক্তা প্রতি কেজি চিনি ৫০ টাকা, মসুর ডাল ৫০ টাকা, সয়াবিন তেল ৮০ টাকা লিটার এবং পেঁয়াজ ৩৫ টাকা দরে কিনতে পারবেন।

এছাড়া একজন ক্রেতা সর্বোচ্চ চার কেজি চিনি, দুই কেজি মসুর ডাল ও পাঁচ লিটার পর্যন্ত সয়াবিন তেল কিনতে পারবেন। তবে পেঁয়াজের ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা উল্লেখ করেনি সরকারের এই সংস্থাটি।

ঢাকায় ৫০টি ট্রাক, চট্টগ্রামে ১৬টি, অন্যান্য বিভাগীয় শহরে ১০টি করে এবং জেলা শহরে চারটি করে ট্রাক খোলাবাজারে চার পণ্য বিক্রি করা হবে।

রাজধানীতে যেসব স্থানে পণ্য বিক্রি হতে পারে সেগুলো হলো সচিবালয় গেট, যাত্রাবাড়ী বাজার, ইত্তেফাক মোড়, শান্তিনগর কাঁচাবাজার, শাহজাহানপুর বাজার, খামারবাড়ী, ফার্মগেট, মিরপুর-১৪ কচুক্ষেত, মিরপুর-১ মাজার রোড, শ্যামলী মোড় অথবা ন্যাম গার্ডেন, উত্তরা আবদুল্লাহপুর, ভিকারুননেসা ১০ নম্বর গেইট অথবা ইস্টার্ন হাউজিং গেইট, বেগুনবাড়ী, মতিঝিল সরকারি কলোনি, ভাষানটেক বাজার, মধ্য বাড্ডা, পলাশী অথবা ছাপরা মসজিদ, ঝিগাতলা অথবা ধানমন্ডি সরকারি কলোনি এবং রামপুরা বাজার। এসব স্থানে ৫০টি ট্রাকে করে চলবে এ কার্যক্রম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ