জাতীয়

দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৩

দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৩
দেশে নতুন করে করোনায় আক্রান্ত ৩

দেশে নতুন করে তিনজনের শরীরে করোনাভাইরাস ধরা পড়েছে। এ নিয়ে এ পর্যন্ত দেশে আক্রান্ত রোগীর সংখ্যা ১৭।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ এ তথ্য জানিয়েছেন।

ডা. আবুল কালাম জানান, নতুন করে যে তিনজন আক্রান্ত হয়েছেন তাদের একজন নারী এবং দুইজন পুরুষ। আক্রান্ত নারীর বয়স ২২ বছর। আর দুজন পুরুষের বয়স একজনের ৬৫ এবং অপরজনের বয়স ৩২ বছর। তারা সবাই একই পরিবারের সদস্য। তাঁদেরকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে ৪৩ এবং আইসোলেশনে রাখা হয়েছে ১৯ জনকে। মৃতের সংখ্যা একজনই রয়েছে অর্থাৎ নতুন করে কোনো মৃত্যুর খবর নেই।

ডা. আবুল কালাম বলেন, 'যারা বিদেশ থেকে আসছেন তারা অবশ্যই ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকবেন। যারা হোম কোয়ারেন্টাইনে থাকবেন তারা অত্যাবশ্যকীয় না হলে বাড়ির বাইরে যাবেন না, গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবেন। তিনি বলেন, কিছুক্ষণ পর পর ২০ সেকেন্ড ধরে স্যানিটাইজার বা সাবান দিয়ে দুই হাত ধোবেন। অপরিষ্কার হাতে নাক, মুখ স্পর্শ করবেন না। এরইমধ্যে আক্রান্ত হয়েছে এমন ব্যক্তিদের সংস্পর্শ এড়িয়ে চলুন। কাশি আসলে শিষ্টাচার মেনে চলুন। এ সময় কাপড় বা টিস্যু দিয়ে নাক, মুখ ঢেকে রাখুন।

ডা. আবুল কালাম আরো বলেন, অসুস্থ হলে ঘরে থাকুন, অত্যাবশ্যকীয় না হলে বাইরে যাওয়া থেকে বিরত থাকুন। গেলে মাস্ক ব্যবহার করুন। কারো সাথে হাত মেলানো বা হ্যান্ডশেক , কোলাকুলি থেকে বিরত থাকুন। বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকুন। যারা দেশের বাইরে আছেন তাদেরকে দেশে আসতে নিরুৎসাহিত করুন। সবার সুস্থতার স্বার্থে আমাদের পরামর্শ মেনে চলবেন আশা করি।'

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ