জাতীয়

করোনাভাইরাস: প্রধানমন্ত্রীর মনিটরিং সেল সার্বক্ষণিক খোলা

করোনাভাইরাস: প্রধানমন্ত্রীর মনিটরিং সেল সার্বক্ষণিক খোলা
করোনাভাইরাস: প্রধানমন্ত্রীর মনিটরিং সেল সার্বক্ষণিক খোলা

করোনাভাইরাসের উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় 'প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল' সার্বক্ষণিক খোলা থাকবে। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বিভিন্ন দপ্তরে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটেও এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এতে বলা হয়, বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবজনিত উদ্ভূত পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবস্থিত 'প্রধানমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় ও ত্রাণ তৎপরতা মনিটরিং সেল' পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বক্ষণিক খোলা থাকবে। করোনাভাইরাস-সংক্রান্ত যে কোনো তথ্য তাৎক্ষণিকভাবে মোবাইল ফোন নম্বর-০১৭৬৯০১০৯৮৬, টেলিফোন নম্বর ০২-৫৫০২৯৫৫০ ও ০২-৫৮১৫৩০২২, ফ্যাক্স ০২-৯১০২৪৬৯ এবং ই-মেইল:[email protected] ঠিকানায় অবহিত করার অনুরোধ জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

মন্ত্রিপরিষদ সচিব, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব, সব বিভাগীয় কমিশনার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ