জাতীয়

করোনায় আক্রান্ত আরো ৩, মোট ২০ জন

করোনায় আক্রান্ত আরো ৩, মোট ২০ জন
করোনায় আক্রান্ত আরো ৩, মোট ২০ জন

দেশে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২০ জন। নতুন করে এই ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ জন। তাদের মধ্যে একজন নারী দুই জন পুরুষ। এদের একজন পুরুষের বয়স ৭০।‌ তার অবস্থা আশঙ্কাজনক। তিনি আইসিইউতে আছেন। শুক্রবার (২০ মার্চ) বিকেলে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ গবেষনা প্রতিষ্ঠানের নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা নাসিমা সুলতানা।

নাসিমা সুলতানা বলেন, নতুন করোনা ভাইরাস আক্রান্ত তিনজন আলাদা পরিবারের সদস্য। এদের মধ্যে দুজনের বিদেশফেরত ব্যক্তির সঙ্গে কন্ট্রাক্ট হয়েছে। আরেকজনের বিদেশ ভ্রমণের হিস্ট্রি আছে। দেশে করোনা ভাইরাসে এখন পর্যন্ত মোট আক্রান্ত ২০ জন। এর মধ্যে একজন মারা গেছেন। দেশের বাইরে থেকে এসে যারা হোম কোয়ারেন্টাইনে আছেন তাদের জন্য কিছু পরামর্শ দেন তিনি। এগুলো না মানলে সরকার কঠোর পদক্ষেপ নেবে। একটি এলাকা এরই মধ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে বলেও জানান তিনি।

ডা. নাসিমা বলেন, বয়স্ক ব্যক্তি বা যারা কিডনি, হার্টসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন তাদের বেশি সাবধানতা অবলম্বন করতে হবে। খুব বেশি প্রয়োজন না হলে তারা যেন বাইরে না যান। তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তিনি আরো বলেন, যারা বিদেশ থেকে আসবেন তারা ঘরের বাইরে যাবেন না। কারো সঙ্গে মিশবেন না। এমনকি খাবারও নিজের ঘরের মধ‌্যেই খাবেন। বিদেশফেরত ব‌্যক্তিরা অবশ‌্যই ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকবেন। লোকজন সচেতন না হলে কঠোর ব‌্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ