জাতীয়

বিএনপির সাংগঠনিক কার্যক্রম ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত

বিএনপির সাংগঠনিক কার্যক্রম ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত
বিএনপির সাংগঠনিক কার্যক্রম ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত

করোনোভাইরাস প্রাদুর্ভাবের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিএনপির সব সাংগঠনিক কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। এ সময়ের মধ্যে শুধু করোনা সচেতনতামূলক কার্যক্রম চলমান থাকবে। শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

রোববার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে জানানো হয়, দেশব্যাপী দলের সব পর্যায়ে চলমান কমিটি গঠন ও পুনর্গঠন কার্যক্রম আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে।

এর আগে করোনাভাইরাসের কারণে কারাবন্দি চিকিৎসাধীন বিএনপি চেয়ারম্যান খালেদা জিয়ার মুক্তির দাবিতে ১১ মার্চের দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচিও বাতিল করেছিল দলটি।

প্রসঙ্গত ৮ মার্চ করোনা সংক্রমণ ধরা পড়ার পর এ পর্যন্ত এই ভাইরাসে দেশে চারজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত ধরা পড়েছেন ২৪ জন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ