জাতীয়

পাস‌পোর্ট-এমআর‌পির কার্যক্রম স্থ‌গিত, চলবে হ‌জের কাজ

পাস‌পোর্ট-এমআর‌পির কার্যক্রম স্থ‌গিত, চলবে হ‌জের কাজ
পাস‌পোর্ট-এমআর‌পির কার্যক্রম স্থ‌গিত, চলবে হ‌জের কাজ

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে হজযাত্রীদের পাসপোর্ট সংক্রান্ত কার্যক্রম ছাড়া অনির্দিষ্ট সময়ের জন‌্য ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) বায়োমেট্টিক কার্যক্রম স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতর।

তবে আগে যারা আবেদন করেছেন তাদের পাসপোর্ট নির্ধারিত সময়ে সরবরাহ করা হবে এবং হজযাত্রীদের প্রসেসিং এবং জরুরি প্রয়োজনে পাসপোর্ট দেওয়া কার্যক্রম সীমিত আকারে চলবে।

সোমবার (২৩ মার্চ) এ সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।

পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, ফিঙ্গারপ্রিন্টে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাই আমরা জনস্বার্থে বায়োমেট্রিক গ্রহণ বন্ধ রেখেছি। তবে হজযাত্রীদের এবং বিশেষ জরুরি প্রয়োজনে পাসপোর্ট কার্যক্রম চালু থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে আবার চালু হবে ই-পাসপোর্ট ও এমআরপি কার্যক্রম।

পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদফতরের মহাপরিচালক বলেন, ই-পাসপোর্ট এবং মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) এর জন‌্য বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক। এছাড়া ছবিও তুলতে হয়। একই মেশিনে একাধিক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। পরিস্থিতি বিবেচনা করে দুটি কাজই স্থগিত করেছি।/রাবি

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ