দেশে করোনাভাইরাসে নতুন করে আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃতের সংখ্যা পাঁচজন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন করে কেউ আক্রান্ত হননি। সুস্থ হয়েছেন আরো দুইজন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৩৯ জন।
বুধবার (২৫ মার্চ) দুপুরে অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
ডা. মীরজাদী বলেন, এ পর্যন্ত ৭৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। আইসোলেশন আছে ৪৭ জন এবং প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনেও আছেন ৪৭ জন। সূস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরো ২ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: