জাতীয়

হোম কোয়ারেন্টাইনে থাকবেন খালেদা

হোম কোয়ারেন্টাইনে থাকবেন খালেদা
হোম কোয়ারেন্টাইনে থাকবেন খালেদা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আপাতত তার নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকবেন বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (২৫ মার্চ) সন্ধ্যায় গুলশানের ফিরোজা ভবনে সদ্য মুক্তি পাওয়া দলের চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

খালেদা জিয়ার চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, মেডিকেল বোর্ডের সদস্যরা ইতিমধ্যে তার বাসায় আছেন। তার সঙ্গে ডাক্তার আলোচনা করছে। আপাতত কিছুদিনের জন্য ম্যাডামকে কোয়ারেন্টাইনে রাখা হবে। ডাক্তাররা এ বিষয়ে আলোচনা করবেন। তার সঙ্গে যাতে কেউ দেখা করতে না পারি এসব বিষয়ে আমরা আলোচনা করেছি।

খালেদা জিয়ার সঙ্গে কি বিষয় আলোচনা হয়েছে জানতে চাইলে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, আমরা তার সঙ্গে কোনও রাজনৈতিক আলোচনা করিনি। দলের স্থায়ী কমিটির সদস্য সবাই তার সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। শুকরিয়া আদায় করেছেন যে তিনি বাসায় ফিরেছেন। মির্জা ফখরুল বলেন, আমরা ম্যাডামকে জানাতে এসেছি যে আমরা তার মুক্তিতে অনেক খুশি হয়েছি। আল্লার কাছে দোয়া করছি তিনি যেন এখান থেকে উঠে দাঁড়াতে পারেন। আবার রাজনীতিতে আসতে পারেন সেই কথাগুলো বলেছি।

খালেদা জিয়ার মুক্তির বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে তিনি যদি এই সময়ের মধ্যে কোনও রাজনীতি করেন তাহলে তার সাজা বাতিল করে কারাগারে পাঠানো হবে, এ বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, সে প্রসঙ্গে আমরা যাব না। আমাদের যারা আইনজীবীরা আছেন তারা এ বিষয়ে কথা বলবেন। বিএনপি চেয়ারপারসন সঙ্গে সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিষ্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান।

এছাড়া ছয় সদস্যের ডাক্তারদের একটা টিম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে তার বাসভবনে গিয়েছেন। তারা হলেন, প্রফেসর ডাক্তার এফ.এফ. রহমান, প্রফেসর ডাক্তার রজিবুল ইসলাম, প্রফেসর ডাক্তার আব্দুল কদ্দুস, প্রফেসর ডাক্তার হাবিবুর রহমান, প্রফেসর সিরাজ উদ্দিন ও প্রফেসর ডাক্তার এ.জেড. এম. জাহিদ হোসেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ