দেশে করোনায় নতুন আরো আক্রান্ত হয়েছেন পাঁচজন। আক্রান্ত সবাই পুরুষ, এর মধ্যে একজন বিদেশ ভ্রমণ করেছিলেন। ফলে মোট আক্রান্তের সংখ্যা ৪৪ জন। সেই সঙ্গে নতুন করে আরো চারজন সুস্থ হওয়ায় মোট সুস্থ ১১জন। তবে নতুন করে কোনো মৃত্যু নেই বলে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।
ডা. মীরজাদী জানান, আগে আইইডিসিআরের প্রতিনিধিরা নমুনা সংগ্রহ করতো। এখন থেকে হাসপাতাল গুলোই নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠাবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: