জাতীয়

চীন থেকে বিশেষ ফ্লাইটে এলো ১০ হাজার টেস্ট কিট

চীন থেকে বিশেষ ফ্লাইটে এলো ১০ হাজার টেস্ট কিট
চীন থেকে বিশেষ ফ্লাইটে এলো ১০ হাজার টেস্ট কিট

একটি বিশেষ ফ্লাইটে চীন থেকে ঢাকায় পৌঁছেছে ১০ হাজার টেস্ট কিটসহ বেশ কিছু চিকিৎসা সরঞ্জাম। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) কুনমিং পণ্যগুলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে এসব চিকিৎসা সরঞ্জাম পাঠানো হয়েছে বলে চীন দূতাবাস থেকে জানানো হয়।

নভেল করোনাভাইরাস মোকাবেলায় বাংলাদেশকে সহায়তা হিসেবে দ্বিতীয় দফা চিকিৎসা সরঞ্জাম পাঠালো চীন। বিকেল সাড়ে ৪টার দিকে চিকিৎসা সরঞ্জাম নিয়ে বিশেষ ফ্লাইটটি ঢাকায় অবতরণ করে।

এতে নভেল করোনাভাইরাস শনাক্তের ১০ হাজার কিট ছাড়াও রয়েছে স্বাস্থ্যসেবা কর্মীদের নিরাপত্তার জন্য ১০ হাজার পারসোনাল প্রটেক্টিভ ইন্সট্রুমেন্ট (পিপিআই) এবং ১ হাজার ইনফ্রারেড থার্মোমিটার।

এর আগে মার্চের ১৭ তারিখ করোনা ভাইরাস মোকাবিলায় ওষুধ ও কোভিড-১৯ টেস্টের কিট বাংলাদেশে পাঠানোর ব্যাপারে ঢাকাস্থ চীন দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছিলো।

প্রথম চালান সম্পর্কে ঢাকাস্থ চীন দূতাবাসের হেড অব অ্যাডমিনিসট্রেশন ইয়াং জিয়ানমাও জানান, এর আগে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশকে সহায়তার অংশ হিসেবে ৫০০ কোভিড-১৯ টেস্টের কিট এর ঘোষনা দিয়েছিলো। তা ইতিমধ্যে হস্তান্তর করা হয়েছে।

জানা গেছে, আগামী ২৯ মার্চ চীন থেকে আরেক দফা চিকিৎসা সরঞ্জাম বাংলাদেশে আসবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ