জাতীয়

টিভি মনিটরিং সিদ্ধান্ত বাতিল, হলো ‘সহায়তা সেল’

টিভি মনিটরিং সিদ্ধান্ত বাতিল, হলো ‘সহায়তা সেল’
টিভি মনিটরিং সিদ্ধান্ত বাতিল, হলো ‘সহায়তা সেল’

বাংলাদেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাব বাড়তে থাকায় দেশের গণমাধ্যমে এনিয়ে ‘গুজব’ ছাড়ানো হচ্ছে কি না, তার তদারকি করতে আদেশ জারির কয়েক ঘণ্টা পর সমালোচনার মুখে তা বাতিল করেছে সরকার। নতুন সিদ্ধান্তে গণমাধ্যমকে সহায়তায় একটি সেল গঠন করা হয়েছে বলে জানিয়েছে তথ্য মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২৬মার্চ) রাতে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলম স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, “কভিড-১৯ সংক্রমণ প্রতিরোধ সংক্রান্ত প্রচারণা/গুজব মনিটরিং করার জন্য জারিকৃত পত্রে ভুলভ্রান্তি থাকায় তা কর্তৃপক্ষের নির্দেশের পরিপ্রেক্ষিতে বাতিল করা হল।”

এর আগে গত মঙ্গলবার তথ্য মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছিল। এতে বলা হয়, দায়িত্বপ্রাপ্ত প্রত্যেক কর্মকর্তা দুটি করে টেলিভিশন চ্যানেল মনিটরিং করবেন। আদেশে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের কোনো বেসরকারি টিভি চ্যানেলে করোনাভাইরাস সম্পর্কে অপপ্রচার কিংবা গুজব প্রচার হচ্ছে বলে চিহ্নিত করলে- তা বন্ধ করার জন্য সঙ্গে সঙ্গে মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রচার) মো. মিজান উল আলম বলেন, আগেই গণমাধ্যম মনিটরিং করা হতো। এখন করোনাভাইরাস পরিস্থিতিতে নজরদারি বাড়ানো হয়েছে। করোনাভাইরাস নিয়ে যেন গুজব ও অপপ্রচার চালানো না হয়- সে জন্য বেসরকারি টেলিভিশনগুলোকে মনিটরিং করার জন্য আমরা কর্মকর্তাদের দায়িত্ব দিয়েছি। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত তারা এ দায়িত্ব পালন করবেন। এ ছাড়া অনলাইন নিউজপোর্টালগুলো তথ্য অধিদফতর (পিআইডি) মনিটর করছে বলেও জানিয়েছিলেন অতিরিক্ত সচিব মো. মিজান উল আলম।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ