জাতীয়

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে ইমরান খানের অভিনন্দন

স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে ইমরান খানের অভিনন্দন
স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীকে ইমরান খানের অভিনন্দন

বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এক বার্তায় ইমরান খান বলেন, ‘পাকিস্তানের জনগণ ও সরকার এবং আমার নিজের পক্ষ থেকে বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।’

ইমরান খান বলেন, পাকিস্তান পারস্পরিক শ্রদ্ধা ও সমঝোতার নীতির ভিত্তিতে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী। তিনি বলেন, শান্তি ও উন্নয়নের জন্য আমাদের দুই দেশের অভিন্ন আকাঙ্ক্ষা রয়েছে এবং আগামী দিনগুলোতে আমরা যেন সহযোগিতা জোরদারের মাধ্যমে এই আকাঙ্ক্ষা দৃঢ় ও বাস্তব ভিত্তির ওপর দাঁড় করাতে পারি। পাকিস্তানের প্রধানমন্ত্রী বাংলাদেশের ভ্রাতৃপ্রতীম জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ