বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া গণস্বাস্থ্য হাসপাতালে ইন্তেকাল করেছেন। শুক্রবার (২৭ মার্চ) রাত ৯টার কিছুক্ষণ আগে তিনি মারা গেছেন।
গতকাল বৃহস্পতিবার তাকে গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়েছিল গুরুতর অসুস্থ অবস্থায়। তিনি কিডনিতে সমস্যার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহা-সচিব শোক প্রকাশ করেছেন।
উল্লেখ্য, সানাউল্লাহ মিয়া গত বছরের ৩ জানুয়ারি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হয়ে রাজধানীর নিউরোসায়েন্স হাসপাতালে ভর্তি হন। এরপরে তিনি বিদেশে উন্নত চিকিৎসার জন্য যান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: