জাতীয়

করোনা আক্রান্ত

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার সমবেদনা

ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার সমবেদনা
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার সমবেদনা

করোনাভাইরাসে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনকে সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। করোনা মোকাবিলায় যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশ কাজ করতে প্রস্তুত বলেও জানান প্রধানমন্ত্রী। শনিবার (২৮ মার্চ) রাতে এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সুস্থতা কামনা করেন তিনি। তিনি বলেন, ‘আমি তার দ্রুত আরোগ্য কামনা করছি।’

বরিস জনসনক নিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা প্রত্যেকেই এই প্রাণঘাতী করোনাভাইরাসের সঙ্গে লড়াই নিয়ে ব্যস্ত। আমি এই লড়াইয়ে আপনার সুদক্ষ নেতৃত্ব ও লকডাউনের মতো সাহসী পদক্ষেপগুলো পর্যবেক্ষণ করেছি।’ এই প্রাণঘাতী ভাইরাস নিয়ে বৈশ্বিক যে অস্থিরতা তৈরি হয়েছে সেটাতে প্রথম থেকেই আমাদের সরকার সতর্ক ছিল। আমরা বিমানবন্দরেই সবার দেহে করোনাভাইরাসের উপস্থিতি পরীক্ষা করেছি। এছাড়া জানুয়ারি মাস থেকেই কোয়ারেন্টিন জোন তৈরির কাজ শুরু হয়ে যায়।

কোভিড-১৯ নামের এই ভাইরাস ঠেকাতে একটি উচ্চপর্যায়ের জাতীয় কমিটি গঠন করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আমরা হাসপাতাল সংস্কার ও প্রস্তুত করেছি। আমাদের স্বাস্থ্য কর্মীদের পর্যাপ্ত প্রশিক্ষণ ও সরঞ্জাম সরবরাহ করেছি। বিবৃতিতে শেখ হাসিনা আরও বলেন, সংক্রমণ ঠেকাতে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হয়েছে। সংক্রমণের ঝুঁকিতে থাকা এলাকাগুলো লকডাউন করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পূর্ব পরিকল্পিত অনেক অনুষ্ঠান বাতিল করা হয়েছে, যেন জনসমাগম এড়ানো যায়।

প্রধানমন্ত্রী বলেন, আমরা জরুরি সেবা সংস্থা ছাড়া সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ২৫ তারিখ থেকে ১০ দিনের সাধারণ ছুটি দিয়েছি। আমাদের দল ও সরকারের পক্ষ থেকে এই রোগের বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে কাজ চলছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ