জাতীয়

দেশের মানুষ দুর্যোগে পরাজিত হয়নি: কাদের

দেশের মানুষ দুর্যোগে পরাজিত হয়নি: কাদের
দেশের মানুষ দুর্যোগে পরাজিত হয়নি: কাদের

বাংলাদেশের মানুষ কোনো দুর্যোগে পরাজিত হয়নি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, এ দেশের মানুষ সবসময় দায়িত্বশীলতার সঙ্গে সব ধরনের দুর্যোগ মোকাবিলা করেছে। আজ রোববার রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এ কথা বলেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের করোনাভাইরাস প্রতিরোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান। গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, 'যত দিন এই সংকট থাকবে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের নেতা–কর্মীরা তত দিন জনগণের পাশে থাকবে। সরকারের গৃহীত কার্যক্রম সারা দেশে অব্যাহত থাকবে।' এর সঙ্গে তিনি যোগ করেন, 'বৈশ্বিক এই সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তিনি প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে যাচ্ছেন। তিনি স্বল্পমেয়াদি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কর্মসূচি গ্রহণ করছেন।'

এই মানবিক বিপর্যয়ের সময়ে সমাজের ধনী ও বিত্তবানদের জনগণের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান ওবায়দুল কাদের। লিখিত বক্তব্যে তিনি বলেন, করোনাভাইরাসের কারণে সারা বিশ্ব এক মারাত্মক সংকটের মুখে। করোনাভাইরাস প্রতিরোধে বাংলাদেশ আওয়ামী লীগের সচেতনতামূলক ও সামাজিক কর্মসূচি সারা দেশে অব্যাহত থাকবে। দেশের সাধারণ মানুষের পাশে থাকায় সারা দেশের আওয়ামী লীগের নেতা–কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ