জাতীয়

মার্কিন নাগরিকরা ঢাকা ছাড়ছেন আজ

মার্কিন নাগরিকরা ঢাকা ছাড়ছেন আজ
মার্কিন নাগরিকরা ঢাকা ছাড়ছেন আজ

করোনা ভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে আমেরিকান নাগরিক ও তাদের পরিবারকে আজ সোমবার (৩০ মার্চ) ফিরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। একটি বিশেষ ফ্লাইটে আজ সকালে স্বেচ্ছায় ফিরতে আগ্রহীরা আজ ঢাকা থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওয়ানা হবেন। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র বিভাগ ও বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাস এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করেছে।

ফ্লাইটটি প্রথমে ঢাকা থেকে কাতারের দোহায় অবতরণ করবে। সেখানে অবতরণের পর কোনো যাত্রী প্লেন থেকে বের হতে পারবে না। এরপর ওয়াশিংটনের ডুলেস আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে উড়বে যুক্তরাষ্ট্রের নাগরিকদের বহনকারী প্লেনটি। বাংলাদেশে অবস্থিত দেশটির দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

ঢাকায় মার্কিন দূতাবাসের মুখপাত্র বলেন, আমেরিকানদের মধ্যে যারা যুক্তরাষ্ট্রে ফিরতে আগ্রহী তাদের ফিরিয়ে নেয়া হচ্ছে। এটি একটি সাময়িক ব্যবস্থা। বৈশ্বিক পরিস্থিতির যখন উন্নতি হবে তখন তারা আবার ফিরে আসবেন। কতজন আমেরিকান ফিরছেন সে বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র কোনো সুনির্দিষ্ট সংখ্যা জানাননি। তিনি বলেন, ফ্লাইটটিতে যাত্রী আসন সংখ্যা পূর্ণ থাকবে। ফ্লাইটের আসন সংখ্যা কত সে বিষয়েও তিনি কিছু জানাননি। তিনি আরো জানান, বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাস বন্ধ হচ্ছে না। কনস্যুলার সেকশন আমেরিকানদের জন্য ২৪/৭ খোলা থাকছে।

মার্কিন দূতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, ফ্লাইটে যুক্ত হলে প্রতিজনকে ভাড়া হিসেবে অর্থ পরিশোধ করতে হবে। এ ক্ষেত্রে ইকোনমি ফ্লাইটের ভাড়ার সমপরিমাণ অর্থ নির্ধারণ করা হয়েছে। এজন্য বিমানবন্দর অতিক্রমের পূর্বে প্রত্যেক যাত্রীকে একটি প্রতিশ্রুতি নোটে স্বাক্ষর করতে হবে। যেটি বোর্ডিং পাসের পূর্বে কর্তৃপক্ষের কাছে প্রদর্শন করতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়েছে, এয়ারপোর্টে কোনো ধরনের ক্যাশ ও ক্রেডিট কার্ড লেনদেন গ্রহণযোগ্য হবে না। পরবর্তী সময়ে এ অর্থ নেয়া হবে। এ যাত্রায় ফ্লাইট ব্যতীত যাত্রীদের জন্য আর কোনো যানবাহনের ব্যবস্থা করেনি দূতাবাস। বিমানবন্দরে আগমন ও ত্যাগের ক্ষেত্রে পরিবহন যাত্রীদের ব্যবস্থা করতে হবে। পরবর্তী বুকিংও দিতে সমর্থ হয়নি দূতাবাস। এ ফ্লাইটের সময়সূচি পরিবর্তন হতে পারে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

সেখানে আরো বলা হয়েছে, যদি কেউ যুক্তরাষ্ট্র যেতে চায় তাহলে তাকে প্রয়োজনীয় তথ্য মেইল করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ফোন করতে নিষেধ করা হয়েছে। মেইলের ভিত্তিতে সিট নিশ্চিত হলে যাত্রীকে মেইলের মাধ্যমে তা জানিয়ে দেয়া হবে। মেইল পাওয়া ছাড়া কাউকে বিমানবন্দরে আসার জন্য নিষেধ করা হয়েছে। এজন্য পুরো নাম, পাসপোর্ট ইস্যু ও মেয়াদোত্তীর্ণের তারিখ, নাগরিকত্ব, জন্ম তারিখ, জন্মস্থান, লিঙ্গ, ই-মেইলের ঠিকানা, মোবাইল নম্বর দিয়ে মেইল করতে হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ