জাতীয়

শনিবার বিএনপির সংবাদ সম্মেলন

শনিবার বিএনপির সংবাদ সম্মেলন
শনিবার বিএনপির সংবাদ সম্মেলন

আগামীকাল শনিবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। দলের চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান শুক্রবার (৩ এপ্রিল) ভোরের কাগজকে এ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আগামীকাল (৪ এপ্রিল) শনিবার বেলা ১১টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির স্থায়ী কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। স্থায়ী কমিটির সদস্যদেরকে নিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীর সংবাদ সম্মেলন করবেন। সূত্র জানায়, দেশের করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের উদ্দেশ্যে এক সঙ্গে কাজ করতে কিছু প্রস্তাবনা উপস্থাপন করা হবে।

সেই সূত্র মতেই সরকারকে সহয়তা করতে করোনাভাইরাস সংক্রামণ মোকাবিলায় জাতীয় কমিটি গঠনের তাগিদ দিয়েছে বিএনপি। এ বিষয়ে এর আগে গত ৩১ মার্চ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনা নিয়ে আমরা সরকারকে সাহায্য করতে চেয়েছি। আমরা বলেছি এ সংকটকে ত্রু টি না দেখিয়ে দিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করি।

তিনি বলেন, এখনো সময় আছে জাতীয় কমিটি করা দরকার। কিভাবে এই কমিটি হতে পারে জানতে বিএনপির মহাসচিব বলেন, প্রধানমন্ত্রীকেই উদ্যোগ নিতে হবে। পলিটিক্যাল পার্টি, সিভিল সোসাইটিকে নিয়ে একসেঙ্গে বসে মিটিং করতে হবে এমন না তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমেই এটা করতে পারেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ