জাতীয়

এক দিনেই করোনায় আক্রান্ত ১৮, আরও একজনের মৃত্যু

এক দিনেই করোনায় আক্রান্ত ১৮, আরও একজনের মৃত্যু
এক দিনেই করোনায় আক্রান্ত ১৮, আরও একজনের মৃত্যু

দেশে করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া পরীক্ষার পরিধি বাড়ানোর পর বাংলাদেশে এক দিনেই নতুন করে ১৮ জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা ৮৮ জনে পৌঁছাল। আর মৃতের সংখ্যা বেড়ে ৯ জনে পৌঁছাল।

রোববার করোনা পরিস্থিতি নিয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে নতুন আক্রান্ত ও মৃতের সংখ্যা তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

গত ৮ মার্চ দেশে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার পর এটিই এক দিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। তবে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আরও তিনজন সুস্থ হয়ে উঠেছেন। এ নিয়ে সুস্থ হয়ে মোট ৩৩ জন বাড়ি ফিরলেন।

মন্ত্রীর ব্রিফিংয়ের পর করোনাভাইরাস নিয়ে অনলাইনে ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিস্তারিত তথ্য তুলে ধরেন। তিনি বলেন, সারাদেশের গত ২৪ ঘণ্টায় ১৪টি কেন্দ্রে ৩৬৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ১৮ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ১৩ জনের পরীক্ষা আইইডিসিআরে হয়েছে। পাঁচ জনের অন্যান্য হাসপাতালে পরীক্ষা হয়েছে। গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে। তার বয়স ৫৫ বছর, তিনি পুরুষ। তিনি নারায়ণগঞ্জের অধিবাসী। এ ছাড়া চিকিৎসাধীন তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তাদের দুই বার পরীক্ষা করা হয়েছে।

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৮ জনের মধ্যে একজনের বয়স ১১ থেকে ২০ বছর, দুজনের বয়স ৩১ থেকে ৪০ বছর, ৪১ থেকে ৫০ বছর বয়স পাঁচজনের, ৫১ থেকে ৬০ বছর বয়স তিনজনের, ৬০ বছরের বেশি বয়স একজনের। আক্রান্তদের মধ্যে ১৫ জন পুরুষ ও তিনজন নারী।

ঢাকায় সবচেয়ে বেশি আক্রান্তের তথ্য জানিয়ে আইইডিসিআর এর পরিচালক বলেন, নতুন আক্রান্তদের মধ্যে ঢাকার ১২ জন, নারায়ণগঞ্জের একজন ও মাদারীপুরের একজন রয়েছেন। নতুন ১৮ জনের মধ্য রাজধানীর বাসাবো এলাকার নয়জন, টোলারবাগের ছয়জন এবং মিরপুরের অন্যান্য এলাকার পাঁচজন রয়েছেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ