গণভবনে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হবে আজ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। করোনার কারণেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব আব্দুল বারিক।
সোমবার (৬ এপ্রিল) বেলা ১১টায় এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অতিরিক্ত সচিব আব্দুল বারিক জানান, মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপনের জন্য যেসব মন্ত্রণালয়ের আলোচ্যসূচি চূড়ান্ত হয়েছে সেসব মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সচিবরা উপস্থিত থাকবেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: