জাতীয়

মানুষ ঘরে না থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

মানুষ ঘরে না থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়
মানুষ ঘরে না থাকলে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্ভব নয়

করোনা ভাইরাসের সংক্রমণরোধে সামাজিক দূরত্ব বা কোয়ারেন্টাইন নিশ্চিত করে ঘরে থাকার আহ্বান জানিয়ে মন্ত্রিসভা বলেছে, না হয় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে সম্ভব হবে না।

সোমবার (৬ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে বৈঠকে মন্ত্রিসভা কমিটি জনগণের প্রতি এ আহ্বান জানায়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভা বারবার অনুরোধ জানিয়েছে জনগণের প্রতি, এটা (করোনা পরিস্থিতি) অলরেডি আগের থেকে বেড়েছে। সুতরাং জনগণের পরিপূর্ণ সহায়তা ছাড়া এটা কোনোভাবেই নিয়ন্ত্রণে রাখা সম্ভব নয়। সেজন্য সামাজিক দূরত্ব বা কোয়ারেন্টাইনের যে কথা বলা হচ্ছে। বারবার মন্ত্রিসভার পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, যেন আপনারা সামাজিক দূরত্ব ও যেখানে কোয়ান্টাইন প্রযোজ্য, আপনারা নিজ দায়িত্বে এটা বাস্তবায়ন করবেন। অন্যথায় কোনোভাবেই এটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না।’

তিনি বলেন, ‘আমরা এর মধ্যে দেখছি আজকে থেকে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও একটু সতর্ক এবং স্ট্রিক্ট ভিউতে সবকিছু...প্রশাসনকেও নির্দেশ দেয়া হয়েছে আরেকটু স্ট্রিক্ট ভিউতে সোশ্যাল আইসোলেশন বাস্তবায়ন করার জন্য। সেই সঙ্গে ব্যাপক প্রচারণাও চালাবে গ্রাম এলাকায়, যাতে মানুষ আরও বেশি সতর্ক হতে পারে।’

‘আমরা নিজেরা যদি নিজেদের রক্ষা না করি তাহলে এটা আমাদের পক্ষে দুরুহ হবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা।’

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘বিশেষ করে আমাদের চিকিৎসকরা বারবার অনুরোধ জানাচ্ছেন- আমরা চিকিৎসা কার্যক্রম দেয়ার জন্য বাইরে আছি। আপনারা অনুগ্রহ করে ঘরে থাকবেন।’

পহেলা বৈশাখ বাইরের সব অনুষ্ঠান বাতিল করা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘যা করবেন ডিজিটালি।’

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মুসল্লিদের বিশেষ অনুরোধ জানানো হচ্ছে মসজিদের আঙ্গিনার বাইরে থেকে কেউ এসে নামাজ পড়বেন না। মক্কা-মদিনায়ও দেখবেন যারা মসজিদের ভেতরে কর্মী তাদের নিয়ে তারা জামাত করছেন। মসজিদের আঙ্গিনায় ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন আশপাশের এক-দুজন আছেন তারা হয়তো আসতে পারেন। যদি আমরা গুরুত্ব না দিই তবে কিন্তু এটা কন্ট্রোল করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘বিশেষ করে লাইলাতুল বরাতের বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনও বলে দিয়েছে। মন্ত্রিসভায়ও এটা আলোচনা হয়েছে। এটা সম্পূর্ণ রূপে নফল ও একাকি করার ইবাদত। এটা কোনো জামাত বা দলবদ্ধ ইবাদত নয়। এটা আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। বিশেষ করে আমরা সবাই আল্লাহর কাছে ক্ষমা চাইব, যাতে এই করোনা থেকে মুক্ত থাকতে পারি।’

আইইডিসিআর সোমবার জানিয়েছে, দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে ৩৫ জন শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে ভাইরাসটিতে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১২৩ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে আরও তিনজনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ জনে।/জাগো

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ