জাতীয়

করোনা রোগী স্থানান্তরে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টার

করোনা রোগী স্থানান্তরে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টার
করোনা রোগী স্থানান্তরে বিমানবাহিনীর বিশেষ হেলিকপ্টার

বিমানবাহিনী করোনাভাইরাস প্রতিরোধকল্পে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত নীতিমালা অনুসরণ করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। সশস্ত্র বাহিনী বিভাগ কর্তৃক 'ইন এইড টু সিভিল পাওয়ারের' আওতায় করোনাভাইরাস প্রতিরোধে বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানে বিমানবাহিনী জরুরি বিমান পরিবহন এবং মেডিকেল ইভাকোয়েশন সহায়তা প্রদান করে আসছে। এরই ধারাবাহিকতায় বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাতের দিকনির্দেশনায় বিমানবাহিনীর একটি এডব্লিউ-১৩৯ মডেলের হেলিকপ্টারের অর্গানিক স্ট্রেচারকে বিশেষভাবে রূপান্তর করে করোনা রোগীকে স্থানান্তরের জন্য পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্ট্রেচারটিতে একটি কাঠামো স্থাপন করা হয়েছে, যা প্লাস্টিকে সম্পূর্ণ আচ্ছাদিত থাকবে। এ আচ্ছাদনের ভেতরে অক্সিজেন মাস্কের মাধ্যমে করোনা আক্রান্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাসের সুবিধা থাকবে। এ প্রস্তুতিমূলক ব্যবস্থাটি এমনভাবে সম্পাদন করা হবে, যাতে আক্রান্ত ব্যক্তি সর্বাবস্থায় সুরক্ষিত থাকে, একই সঙ্গে স্থানান্তর কার্যক্রমে নিয়োজিত ব্যক্তিরা আক্রান্ত ব্যক্তির সংস্পর্শ থেকে সুরক্ষিত থাকে। এ নীতি অনুসরণে বিমানবাহিনী একটি অনুশীলন সফলভাবে সম্পন্ন করেছে। এরই ধারাবাহিকতায় বিমানবাহিনীর অন্য হেলিকপ্টার ও পরিবহন বিমানগুলোতে এ ধরনের সুবিধা সংযোজনের বিষয়টি চলমান রয়েছে।

সড়কপথে করোনা আক্রান্ত ব্যক্তির পরিবহনের জন্যও এরূপ বিশেষায়িত স্ট্রেচার ব্যবহার করা যেতে পারে। উড্ডয়ন নিরাপত্তা ও জীবন রক্ষার চেতনার সমন্বয়ে বাংলাদেশ বিমানবাহিনী করোনা মোকাবিলায় সদা প্রস্তুত। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান হয়।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ