সাতক্ষীরা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা আলহাজ এমএ জব্বার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি …রাজিউন)।
রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মঙ্গলবার (৭এপ্রিল) সকাল ১০টায় তিনি ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন। তার বয়স হয়েছিলো ৭৬ বছর।
মরহুম এমএ জব্বার স্ত্রী, ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসখ্য আত্মীয়-স্বজন, ভক্ত ও অনুরাগী রেখে গেছেন।
জব্বারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পাটির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপি।
এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি শোকার্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: