জাতীয়

খুনি মাজেদের সাজা দ্রুত কার্যকর চায় আ.লীগ : ওবায়দুল কাদের

খুনি মাজেদের সাজা দ্রুত কার্যকর চায় আ.লীগ : ওবায়দুল কাদের
খুনি মাজেদের সাজা দ্রুত কার্যকর চায় আ.লীগ : ওবায়দুল কাদের

বঙ্গবন্ধু হত্যার ফাঁসির আসামি মাজেদের ফাঁসির রায় দ্রুত কার্যকর চায় আওয়ামী লীগ। বলে মন্তব্য করেছেন করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আজ বুধবার অনলাইনে সংবাদ সম্মেলনে রায় কার্যকরের দাবি জানান। সেই সঙ্গে তিনি বিশ্বের বিভিন্ন দেশে পলাতক বাকি আসামিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসির রায় কার্যকর করার দাবিও করেন।

ওবায়দুল কাদের এ সময় বলেন, ‘সংবিধান ও দেশের প্রচলিত আইনের সকল বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে জাতির পিতা বঙ্গবন্ধু হত্যা মামলার রায় প্রদান করা হয়েছিল। বিচারিক আদালতের দেয়া ফাঁসির রায় হাইকোর্ট হয়ে সুপ্রিমকোর্টে গেলে সুপ্রিমকোর্ট ফাঁসির রায় বহাল রাখে।

এই খুনিদের ফাঁসির রায় সম্পূর্ণ বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে। দেশের সংবিধান ও প্রচলিত ফৌজদারি কার্যবিধি অনুযায়ী ফাঁসির রায় কার্যকরের ক্ষেত্রে আইনগত কোন বাধা নেই এবং নির্দিষ্ট মেয়াদে ফাঁসির রায় কার্যকর করার কথা আইনে উল্লেখ আছে।’

কাদের বলেন, ‘ফাঁসির রায় কার্যকরের জন্য আইনসঙ্গতভাবে যা করার সেটা শুরু হয়ে গেছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অবিলম্বে ফাঁসির রায় কার্যকর করার দাবি জানাচ্ছি।’

তিনি বলেন, ‘মাজেদের গ্রেফতারের পরও বঙ্গবন্ধু হত্যা মামলার আরও পাঁচ দণ্ডপ্রাপ্ত খুনি রাশেদ চৌধুরী, নুর চৌধুরী, শরিফুল হক ডালিম, কর্ণেল রশিদ ও মুসলেহ উদ্দিন রিসালদার পলাতক অবস্থায় আছে। তাদের দেশে ফিরিয়ে আনার জন্য দীর্ঘদিন ধরে সরকারের বিভিন্ন সংস্থার প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং সেটা আরও জোরদার করার দাবি জানাচ্ছি।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে এই জাতির অগ্রযাত্রাকে ব্যাহত করা হয়।

পৈশাচিক ও নারকীয় এই হত্যাকাণ্ডের মাধ্যমে শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকে হত্যা করা হয় নি, একটি দল ও তার আদর্শকে নিশ্চিহ্ন করার অপচেষ্টা করা হয়নি বরং একটি সদ্য স্বাধীন জাতি রাষ্ট্রের ভবিষ্যৎ সম্ভাবনাকে গলা টিপে হত্যা করার অপচেষ্টা করা হয়েছিল।’

অপরদিকে করোনা সংকট প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা একটি বৈশ্বিক ও জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছি। এখন আমাদের প্রধানতম কাজ হচ্ছে, করোনাভাইরাসে সৃষ্ট সংকট ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা।

আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা সংকট মোকাবেলার পাশাপাশি দলের নেতা-কর্মীসহ সারাদেশের জনগণকে মতলবি মহলের ষড়যন্ত্রমূলক তৎপরতা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ