জাতীয়

বিদায়ী আইজি জাবেদ পাটোয়ারী সৌদি আরবে রাষ্ট্রদূত

বিদায়ী আইজি জাবেদ পাটোয়ারী সৌদি আরবে রাষ্ট্রদূত
বিদায়ী আইজি জাবেদ পাটোয়ারী সৌদি আরবে রাষ্ট্রদূত

বাংলাদেশ পুলিশের বিদায়ী আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তিন বছরের জন্য এ পদে চুক্তিভিত্তিক নিয়োগে থাকবেন।

গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। আদেশে জাবেদ পাটোয়ারীর চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। উল্লেখ্য আজ মঙ্গলবার জাবেদ পাটোয়ারী অবসরে যাচ্ছেন।

বিসিএস ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী সহকারী পুলিশ সুপার হিসেবে এ বাহিনীতে যোগ দেন ১৯৮৬ সালে। তিনি ষষ্ঠ বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম হয়েছিলেন। এ ছাড়া সমন্বিত মেধাতালিকায় তিনি চতুর্থ ছিলেন।

জাতিসংঘ শান্তি রক্ষা মিশন সুদান, কসোভো, সিয়েরালিয়ন ও ক্রোয়েশিয়ায় দায়িত্ব পালন করেন তিনি। এর আগে অতিরিক্ত আইজি সিআইডি, পুলিশ সদর দপ্তর ও খুলনার পুলিশ কমিশনারসহ বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন জাবেদ পাটোয়ারী।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ