যানবাহন দুর্ঘটনায় একজন সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ সকালে সাভার সেনানিবাস হতে সেনাবাহিনীর কনভয়ের একটি ৩ টন ট্রাক জাজিরা সেনানিবাসে যাচ্ছিল। পথে ঢাকার অভ্যন্তরে সোহরাওয়ার্দী হসপিটালের কাছে উল্টো পথে আসা একটি সাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারায়। এতে সৈনিক প্রিন্স নামে একজন সেনা সদস্য ঘটনাস্থলেই মারা যান। অন্য ২১ জন সেনা সদস্য বর্তমানে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন রয়েছেন।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: