জাতীয়

গণমাধ্যমের সঙ্গে নার্সদের কথা না বলার নির্দেশ

গণমাধ্যমের সঙ্গে নার্সদের কথা না বলার নির্দেশ
গণমাধ্যমের সঙ্গে নার্সদের কথা না বলার নির্দেশ

করোনার প্রকোপ শুরুর পর থেকে চিকিৎসক, নার্সসহ স্বাস্থ্যখাতে সেবা দেয়া মানুষের নানা সংকট, সমস্যার কথা গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। যা নিয়ে সমালোচনাও হয়েছে। এসব সংবাদ নার্স ও মিডওয়াইফারিদের বক্তব্যসহ প্রচার হয়েছে। তাই এবার নার্স এবং মিডওয়াইফারিদের গণমাধ্যমে কথা বলার ক্ষেত্রে নতুন নির্দেশনা দিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতর।

নির্দেশনায় বলা হয়েছে, চলমান পরিস্থিতিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সংবাদপত্র বা অন্য কোনো গণমাধ্যমে কোনো প্রকার বিবৃতি বা মতামত না দেয়া যাবে না।

গত বুধবার এক অফিস আদেশে এ নির্দেশ দেন অধিদঢতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তার।

নির্দেশনা বলা হয়, ‘নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের আওতাধীন সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে সরকারি চাকরি বিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে জনসম্মুখে, সংবাদপত্র বা অন্য কোনো গণমাধ্যমের সাথে কোনো প্রকার আলোচনা, বিবৃতি বা মতামত না দেয়ার নির্দেশ প্রদান করা হলো।’

গত কয়েক দিন ধরে রাজধানীতে করোনা রোগীদের চিকিৎসার জন্য নির্ধারিত কুয়েত-মৈত্রী হাসপাতালে নার্সদের খাবারের কষ্ট নিয়ে গণমাধ্যমে ফলাও করে সংবাদ প্রকাশিত হয়। এছাড়াও ঢাকার বাইরের বেশ কিছু হাসপাতালের কর্মরতদের দুর্ভোগের কথা গণমাধ্যমে উঠে আসে। অনেক জায়গায় বাড়িওয়ালারা চিকিৎসক ও নার্সদের বাসা ছেড়ে দেয়ার জন্য চাপ দিচ্ছে এমন খবরও গণমাধ্যমে এসেছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ