জাতীয়

বিএনপিকে ওবায়দুল কাদের

পরামর্শ দেয়ার নামে বিভ্রান্তি ছড়াবেন না

পরামর্শ দেয়ার নামে বিভ্রান্তি ছড়াবেন না
পরামর্শ দেয়ার নামে বিভ্রান্তি ছড়াবেন না

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের পরামর্শ দেয়ার নামে মানুষের মধ্যে বিভ্রান্তি না ছড়াতে বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, এখন একমাত্র ফোকাসই হচ্ছে মানুষের পাশে দাঁড়ানো। সবার সম্মিলিত প্রয়াস ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে এই সংকট উত্তরণ সম্ভব।

শনিবার দুপুরে রাজধানীর সংসদ ভবনস্থ সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

করোনা ভাইরাস প্রতিরোধে ‘জাতীয় টাস্কফোর্স’ গঠনের দাবি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল (বিএনপি মহাসচিব) জাতীয় টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন। কিন্তু করোনা ভাইরাস মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে জাতীয় কমিটি গঠন করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই মুহূর্তে জাতীয় টাস্কফোর্স গঠনের প্রশ্ন কেন, যেখানে প্রধানমন্ত্রী নিজেই উদ্যোগ নিয়ে জাতীয় কমিটি গঠন করেছেন এবং সে কমিটি করোনা প্রতিরোধে সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছেন।

সেতুমন্ত্রী বলেন, যুক্তরাজ্য সরকার টাস্কফোর্স গঠন করেছেন করোনা ভাইরাসের নতুন ভ্যাকসিন আবিষ্কারের জন্য। যুক্তরাষ্ট্রেও করোনা ভাইরাসের কারণে মেডিকেল টাস্কফোর্স গঠিত হয়েছে। দুই দেশেই গঠিত হয়েছে মেডিকেল টাস্কফোর্স। মির্জা ফখরুল জাতীয় টাস্কফোর্স বলতে কি বোঝোতে চান? এর ব্যাখ্যাটা কী? তিনি পরিষ্কার করে কিছু বলেননি। এটা কি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কোনও বিষয়?

তিনি আরও বলেন, মির্জা ফখরুল কী কিছুদিন পর আবার জাতীয় দুর্যোগ টাস্কফোর্সের কথা বলবেন? তারপর জাতীয় সরকার গঠনের কথা বলবেন? এটা তো আবার রাজনৈতিক উদ্দেশ্যপপ্রণোদিত বক্তব্য। এটা তো আজকের সংকটে করোনো প্রতিরোধে যে দায়িত্ব সেই দায়িত্ব থেকে বিচ্যুতি।

করোনা ভাইরাস প্রতিরোধে শেখ হাসিনার সরকার সর্বাত্মক প্রয়াস চালিয়ে যাচ্ছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সরকারের কোনও ভুল হলে ভালো পরামর্শ দিলে আপত্তি নেই। কিন্তু আজ সরকারের সমালোচনা করতে গিয়ে পরামর্শের নামে বিভিন্ন বক্তব্য দিয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো কোনও দায়িত্বশীল রাজনৈতিক নেতার কাজ বলে মনে করি না।

এ সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে ঘরে থাকতে সবার প্রতি আহ্বান জনিয়ে তিনি বলেন, আমরা আপনাদের পাশে আছি। ইনশাল্লাহ এ সংকট মোকাবিলা করে জয়ী হবো।

ঘোষিত প্রণোদনা প্যাকেজ নিয়ে বিএনপি নেতারা রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন বলেও দাবি করেন সেতুমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সবদিক বিবেচনা করে সবার স্বার্থ অক্ষুণ্ন রেখে ফ্রন্টলাইন ওয়ার্কারদের প্রধান্য দিয়ে প্রণোদনা প্যাকেজ ঘোষণার করার পর সর্বমহলে প্রশংসিত হয়েছে। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও ধন্যবাদ জানিয়েছেন। অথচ এখন বিরোধিতার খাতিরে বিরোধিতা করছেন। সরকারের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা লোটার জন্য প্রণোদনা প্যাকেজ নিয়ে বিএনপি বিরূপ মন্তব্য করা শুরু করেছে। এ মানবিক ক্রান্তিকালে একজন রাজনৈতিক নেতার কাছ থেকে আমরা এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য প্রত্যাশা করি না।

এ সময় শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ জনগণের পাশে দাঁড়িয়ে করোনা ভাইরাস প্রতিরোধে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের। তিনি বলেন, আমরা এই দুর্যোগের মধ্যে কাদা ছোড়াছুড়িতে লিপ্ত হতে চাই না। তারপরও বিএনপি নেতারা ঘরবন্দি খেটে খাওয়া মানুষের পাশে না দাঁড়িয়ে প্রতিদিন সংবাদ সম্মেলন ডেকে একের পর এক মিথ্যাচার বিভ্রান্তিমূলক মন্তব্য করে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছেন।/ইত্তেফাক

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ