জাতীয়

পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে বাড়িতে ঢুকতে দেবেন না: পুলিশ সদর দপ্তর

পুলিশ সদর দপ্তর
পুলিশ সদর দপ্তর

করোনা রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার কথা বলে কিছু দুষ্কৃতকারী সাধারণ মানুষের বাড়িতে প্রবেশ করে অপরাধ সংঘটনের সুযোগ নিচ্ছে বলে কিছু অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় কেউ বাড়িতে এলে ৯৯৯ বা নিকটস্থ থানায় ফোন করে পরিচয় নিশ্চিত হতে পরামর্শ দিয়েছে পুলিশ সদর দফতর। আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে কাউকে ঘরে ঢুকতে দিতে নিষেধ করা হয়েছে।

শনিবার পুলিশ সদর দপ্তরের এক প্রেসনোটে এই পরামর্শ দেওয়া হয়েছে। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) সোহেল রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেসনোটে বলা হয়, করোনা রোগীর তথ্য সংগ্রহ ও জরুরি সেবার নামে কিছু দুষ্কৃতকারী সাধারণ মানুষের বাড়িতে ঢুকে অপরাধ ঘটাচ্ছে। তাই কোনো অবস্থাতেই আগন্তুকের পরিচয় নিশ্চিত না হয়ে অথবা তার বা তাদের কাজ সম্পর্কে না জেনে তাদের ঘরে ঢুকতে দেওয়া যাবে না। এ নিয়ে কোনো সন্দেহ হলে নগরবাসীকে নিকটস্থ থানাকে অবহিত করা অথবা ৯৯৯ এ ফোন করে নিশ্চিত হয়ে নেওয়ারও অনুরোধ জানিয়েছে পুলিশ।

প্রেসনোটে আরো বলা হয়, বাংলাদেশ পুলিশ সব সময় জনগণের পাশে রয়েছে। একই সঙ্গে, এ ধরনের দুষ্কৃতকারীদের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করছে বাংলাদেশ পুলিশ।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ