জাতীয়

সন্ধ্যায় দক্ষিণ এশীয় ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

সন্ধ্যায় দক্ষিণ এশীয় ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী
সন্ধ্যায় দক্ষিণ এশীয় ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী

মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের পরিপ্রেক্ষিতে দক্ষিণ এশিয়ার ওপর অর্থনৈতিক প্রভাব ও তা কাটিয়ে উঠতে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার বিষয়ে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিতব্য একটি ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যা ৭টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সভাপতি বর্জ ব্রেন্ডের স্বাগত বক্তব্য দিয়ে সম্মেলনটি শুরু হবে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠেয় ওই ভার্চুয়াল সম্মেলনে প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে যোগ দেবেন। প্রেস সচিব বলেন, প্রধানমন্ত্রী সম্মেলনে ‘বাংলাদেশ- কোভিড-১৯ মোকাবিলার লক্ষ্যে আঞ্চলিক সহনশীলতা গড়ে তোলা’ সম্পর্কে তার উদ্বোধনী বক্তব্য দেবেন। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সভাপতি বর্জ ব্রেন্ডের স্বাগত বক্তব্য দিয়ে সম্মেলনটি সন্ধ্যা সাতটায় শুরু হবে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক ড. পুনম ক্ষেত্রপাল সিং পরে কোভিড-১৯ পরিস্থিতি এবং মহামারি থেকে উদ্ভূত সংকট মোকাবিলার জন্য কী ব্যবস্থা গ্রহণ করা হবে সে সম্পর্কে বিশেষ ব্রিফিং দেবেন। ডাব্লিউইএফ-এর স্বাস্থ্য ও স্বাস্থ্যসেবার ভবিষ্যত গড়ে তোলা কর্মসূচির প্রধান আর্নোড বার্নায়ের্ট ফোরামের স্বাস্থ্য সেবা কমিউনিটি থেকে করোনাভাইরাস পরিস্থিতি সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবেন।

পরিশেষে, সঞ্চালক আলোচনার জন্য ফ্লোর উন্মুক্ত করে দেবেন এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক অ্যাকশন গ্রুপের সদস্য অংশগ্রহণকারীদের কাছে তাদের মতামত জানাতে অনুরোধ করবেন। গুরুত্বপূর্ণ বিষয়ের সংক্ষিপ্তসার এবং ডাব্লিউইএফ গৃহীত পরবর্তী পদক্ষেপগুলো তুলে ধরার মধ্য দিয়ে সম্মেলন সমাপ্ত হবে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ