করোনা পরিস্থিতিতে বাংলাদেশে আটকে পড়া আরো ১৫৬ জন ব্রিটিশ নাগরিক ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার বিকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ব্রিটিশ এয়ারের একটি ফ্লাইটে তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।
এর আগে সকাল ১১টা ২০ মিনিটে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বিশেষ ফ্লাইটে তারা ঢাকা আসেন।
আরো পড়ুন : শ্রমিকের বেতন ক্যাশ আউটে হাজারে ৪ টাকার বেশি নয়
এর আগে গত ২১ এপ্রিল প্রথম একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে সিলেটে থেকে আরো ১৫৬ জন যাত্রী যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন।
আজকের পর যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে তৃতীয় এবং চতুর্থ ফ্লাইটি যথাক্রমে ২৫ এবং ২৬ এপ্রিল ঢাকা ছেড়ে যাবে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: