জাতীয়

সচিবালয় খুললেও উপস্থিতি সীমিত

সচিবালয় খুললেও উপস্থিতি সীমিত
সচিবালয় খুললেও উপস্থিতি সীমিত

করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে চলছে সরকারি ছুটি। ছুটি চলবে আগামী ৫ মে পর্যন্ত।

তবে রোববার (২৬ এপ্রিল) থেকে সীমিত পরিসরে খুলেছে সচিবালয়। জরুরি প্রয়োজনে মন্ত্রণালয়গুলোতে কাজে যোগ দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। এক্ষেত্রে যেসব দফতরে জরুরি কাজ রয়েছে তাদেরকেই অফিস করতে বলা হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার ১৯টি মন্ত্রণালয়-বিভাগ সীমিত পরিসরে খোলা রাখার নির্দেশনা দিয়ে জারি করা আদেশ বাতিল করে জরুরি প্রয়োজনে সব মন্ত্রণালয়/বিভাগ ও তাদের অধীন অফিস খোলা রাখার নির্দেশনা দিয়ে সচিবদের চিঠি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। শনিবার (২৫ এপ্রিল) এ সংক্রান্ত চিঠি পাঠানো হয়। আদেশ অনুযায়ী, ঢাকাসহ দেশের সব বিভাগ এবং জেলা-উপজেলা পর্যায়ে সরকারের মন্ত্রণালয়ের অধীন সংস্থা ও বিভাগগুলো সীমিত পরিসরে খুলেছে আজ।

খোঁজ নিয়ে জানা গেছে, সচিবালয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়গুলো আগেই খোলা ছিল। আর যেসব মন্ত্রণালয়ের জরুরি কাজ রয়েছে নতুন করে তারাও অফিস খুলেছেন। কোনো দফতরের জরুরি কাজের ক্ষেত্রে অল্প সংখ্যক কর্মকর্তাকে অফিসে আনা হয়েছে। এক্ষেত্রে সামাজিক দূরত্ব নিশ্চিতের বিষয়কেই সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে। আর মন্ত্রণালয়ে প্রবেশের পূর্বেই শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। এছাড়াও হ্যান্ড স্যানিটাইজারসহ প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে।

করোনা ভাইরাস সংক্রমণ রোধে ২৫ মার্চ থেকে চলমান সাধারণ ছুটি এ নিয়ে পঞ্চম দফায় বাড়াল সরকার। শ্রমিকদের স্বাস্থ্য বিধি রক্ষা করে শর্তসাপেক্ষে আজ থেকে রফতানিমুখী শিল্পকারখানাও খোলা রাখা যাবে। জনপ্রশাসন মন্ত্রণালয়েরে ছুটির আদেশে এ বিষয়ে নির্দেশনা দেওয়া আছে।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ