প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের অর্থনীতির জন্য করোনাভাইরাস বড় ধাক্কা। আমাদের সংকট কাটিয়ে তুলতে হলে ভবিষ্যতে খাদ্যসঙ্কট মোকাবিলায় এখন থেকে প্রস্তুতি নিতে হবে। এজন্য কোন জায়গা ফেলে রাখা যাবে না। চাষাবাদে মনোযোগ দিতে হবে। কারণ কৃষিটাই এখন আমাদের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
সোমবার(২৭ এপ্রিল) সকাল ১০টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই ভিডিও কনফারেন্সের সূচনা বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কিছু কিছু প্রতিষ্ঠান ধীরে ধীরে আমাদেরকে খুলতে হবে। স্কুল আপাতত বন্ধ থাকবে।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: