জাতীয়

বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বাড়ল

বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বাড়ল
বিমান চলাচলে নিষেধাজ্ঞা ৭ মে পর্যন্ত বাড়ল

করোনাভাইরাসের কারণে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটের বিমান চলাচলে নিষেধাজ্ঞার মেয়াদ ৩০ এপ্রিল থেকে বাড়িয়ে ৭ মে পর্যন্ত করা হয়েছে। এ নিয়ে চতুর্থ দফা নিষেধাজ্ঞার মেয়াদ বৃদ্ধি করল বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। তবে চীনের ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘করোনার প্রাদুর্ভাব কমাতে সরকার ইতোমধ্যে ৫ মে পর্যন্ত ছুটি ঘোষণা করেছে। তাই সামাজিক দূরত্ব ও সবার সর্বাত্মক নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে আমরাও ফ্লাইট চলাচলের নিষেধাজ্ঞা বৃদ্ধি করেছি। তবে চীনের ফ্লাইট, বিশেষ ফ্লাইট এবং কার্গো ফ্লাইটগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।’

এর আগে করোনাভাইরাসের কারণে ২১ থেকে ৩১ মার্চ পর্যন্ত যুক্তরাজ্য, চীন, হংকং, থাইল্যান্ড ছাড়া সব দেশের সঙ্গে যাত্রীবাহী সব বিমান সংস্থার ফ্লাইট চলাচল বন্ধের ঘোষণা দেয় বেবিচক। এরপর আরেকটি আদেশে এই সময়সীমা আরও সাতদিন বাড়িয়ে ৭ এপ্রিল পর্যন্ত নির্ধারণ করা হয়। এই নিষেধাজ্ঞা ১৪ তারিখ পর্যন্ত বহাল রাখা হয়। পরের ধাপে নিষেধাজ্ঞা বাড়িয়ে ৩০ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ