জাতীয়

বঙ্গবন্ধুর মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়: ট্রাম্প

বঙ্গবন্ধুর মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়: ট্রাম্প
বঙ্গবন্ধুর মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়: ট্রাম্প

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চিঠিতে তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ক্ষণজন্মা নেতা উল্লেখ করেছেন।

ওই চিঠি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়েছে বলে মঙ্গলবার সমকালকে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওই চিঠিতে আরও বলা হয়েছে, বঙ্গবন্ধুর মতো নেতা পৃথিবীতে খুব কম দেখা যায়।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ২৭ এপ্রিল আমি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর কাছ থেকে চিঠি পেয়েছি। চিঠিতে তারা বাংলাদেশের খুব প্রশংসা করেছেন। বিশেষ করে বাংলাদেশ যেভাবে কোভিড-১৯ মোকাবিলা করছে সেটকে উদাহরণযোগ্য হিসেবে উল্লেখ করেছে। কভিড-১৯ মোকাবেলায় একসঙ্গে কাজ করার কথাও বলেছেন।

এ ছাড়া চিঠিতে রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়ে বলা হয়েছে, এ সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্র ৬৮ কোটি ডলার দিয়েছেন এবং আরও দিতে প্রতিশ্রুতিবদ্ধ।

২৭ এপ্রিল ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার পররাষ্ট্রমন্ত্রীকে ওই চিঠি হস্তান্তর করেন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ