জাতীয়

শেখ হাসিনার সাথে ফোনালাপের পর মোদির টুইট

শেখ হাসিনার সাথে ফোনালাপের পর মোদির টুইট
শেখ হাসিনার সাথে ফোনালাপের পর মোদির টুইট

করোনা ভাইরাসে কাঁপছে গোটা বিশ্ব। প্রাণঘাতী এই ভাইরাসের কবলে পড়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলোও। এ ফলে গত কয়েকদিন আগেই সার্কভুক্ত দেশগুলোর সরকার প্রধানরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ভাইরাস মোকাবেলায় একসাথে কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন। দক্ষিণ এশিয়ায় করোনা ভাইরাসের মহামারির মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার এই ফোনালাপের পর এক টুইট বার্তায় ভারতের প্রধানমন্ত্রী বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তাদের অন্যতম সর্বোচ্চ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হবে।

বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর প্রেস সচিব এহসানুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার বিকালে শেখ হাসিনাকে ফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওই ফোনালাপে করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ-ভারত একসঙ্গে কাজ করার প্রতিশ্রুতির পুনর্ব্যক্ত করেছেন বলে জানানো হয়। পরিস্থিতি মোকাবেলায় দুই নেতাই খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব দিয়েছেন বলেও জানানো হয়।

বাংলাদেশের এই প্রেস বিজ্ঞপ্তির পর টুইট বার্তায় শেখ হাসিনার সঙ্গে ফোনালাপের কথা জানান ভারতের প্রধানমন্ত্রী। ওই টুইট বার্তায় তিনি লেখেন, ‘বাংলাদেশের মানুষ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানাতে তার সঙ্গে কথা বলেছি। আমরা কোভিড-১৯ পরিস্থিতি এবং তা মোকাবেলায় ভারত ও বাংলাদেশের সহায়তার উপায় নিয়ে আলোচনা করেছি। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক সর্বোচ্চ অগ্রাধিকারে থাকা অব্যাহত থাকবে।’

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি করোনা ভাইরাসে আক্রান্ত শনাক্ত হয়েছে ভারতে। দেশটিতে এখন পর্যন্ত ৩১ হাজার ৭৩৭ জনের শরীরে এই ভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে এক হাজার আট জনের। আর বাংলাদেশে করোনা সংক্রমিত মানুষের সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে। এছাড়া করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ১৬৩ জনের। / যুগান্তর

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ