গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্ত কিটের সক্ষমতা যাচাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে বৈঠকে বসছে গণস্বাস্থ্য। শনিবার (২ মে) বেলা ১২টার দিকে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত কিটের সক্ষমতা কীভাবে যাচাই করবে বিএসএমএমইউ এবং তার জন্য কী কী প্রয়োজন হবে এসব বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত হতে পারে। গণস্বাস্থ্য কেন্দ্র আশা করছে, আগামীকাল রোববার থেকে তাদের কিটের সক্ষমতা পরীক্ষার কার্যক্রম শুরু হবে।
গণস্বাস্থ্য দাবি করছে, তাদের কিটের মাধ্যমে কয়েক মিনিটে ও স্বল্প খরচে করোনা পরীক্ষা করা যাবে। প্রতিদিন হাজার হাজার মানুষের করোনা শনাক্তের পরীক্ষা সম্ভব হবে তাদের এই কিটের মাধ্যমে। / জাগোনিউজ
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: