গত ২৪ ঘণ্টায় দেশ নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৫ জনের এবং আক্রান্ত হয়েছেন ৫৫২ জন। আগের দিনের তুলনায় ৪.৫৬% বেশি অর্থাৎ মোট ৫ হাজার ৮২৭ জনের নমুনা পরীক্ষা করে আক্রান্তের এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। ফলে দেশে মোট মৃত্যু হয়েছে ১৭৫ জনের এবং মোট আক্রান্ত হয়েছে ৮ হাজার ৭৯০ জন। নতুন করে ৩ জন সুস্থ্য হওয়ায় মোট সুস্থ্য হয়ে বাড়ি গেছেন ১৭৭ জন। সব মিলিয়ে দেশে মোট পরীক্ষা করা হয়েছে ৭৬ হাজার ৬৬ জনের নমুনা।
শনিবার (২ মে) দুপুরে দেশে করোনা পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। বিফ্রিংয়ের শুরুতেই তিনি আজ স্বাস্থ্যঅধিদপ্তরের প্রতিষ্ঠাবার্ষীকির শুভেচ্ছা জানান। পরে গত ২৪ ঘণ্টায় আগের দিনের তুলনায় ৩.৯৪ শতাংশ বেশি অর্থাৎ ৬ হাজারর ১৯৩টি নমুন সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়। পরীক্ষা করা নমুনার মধ্যে করেনা আক্রান্ত রোগী ছিল ৯.৪৭ শতাংশ। আগের দির আক্রান্তের হার ছিল ১০.২৪ শতাংশ। ফলে রোগী শনাক্তের হার কিছুটা কমেছে বলে জানানো হয়।
গত একদিনে করোনায় মৃতদের সবাই ঢাকার বাসিন্দা, যাদের মধ্যে ৩ জন পুরুষ এবং ২ জন নারী। তাছাড়া দেশে প্রবেশ করা ৪৬১ জনকে ক্রিনিং করা হয়েছে বলে জানানো হয়। অন্যদিকে গত ২৪ ঘণ্টায় ১৬৮ জনকে আইসোলেশনে যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, আক্রান্তদের মধ্যে ৮৩.০৭ শতাংশ রোগী ঢাকায় অবস্থান করেন বলে জানানো হয়। যেখানে চট্রগামে আক্রান্তের হার মোট রোগীর মাত্র ৪.০৬ শতাংশ।