জাতীয়

ঢাকায় প্রবেশে পোশাক শ্রমিকদের পরিচয়পত্র দেখাতে হবে: ডিআইএফই

ঢাকায় প্রবেশে পোশাক শ্রমিকদের পরিচয়পত্র দেখাতে হবে: ডিআইএফই
ঢাকায় প্রবেশে পোশাক শ্রমিকদের পরিচয়পত্র দেখাতে হবে: ডিআইএফই

ঢাকায় প্রবেশের ক্ষেত্রে পোশাক শ্রমিকদের কারখানার পরিচয়পত্র প্রদর্শনের নির্দেশনা দিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)।

শনিবার অধিদপ্তরের মহাপরিদর্শক শিবনাথ রায় স্বাক্ষরিত এক পত্রে এ নির্দেশনা দেয়া হয়। খবর ইউএনবির

এতে বলা হয়, কোনো শ্রমিকের কারখানার কাজের জন্য ঢাকায় আসার প্রয়োজন হলে তাকে ফ্যাক্টরি আইডি কার্ড সাথে বহন করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষকে প্রদর্শন করতে হবে। অন্যথায় ঢাকার প্রবেশপথে, ঘাট ও স্থানগুলোতে তাদের প্রবেশের অনুমতি দেয়া যাবে না।

এদিকে, তৈরি পোশাক কারখানার মালিকদের রাজধানীর বাইরে থাকা শ্রমিকদের কর্মক্ষেত্রে ডেকে না আনার পরামর্শ দেয়া হয়েছে।

করোনাভাইরাস ছড়িয়ে পড়ার ঝুঁকির মধ্যেই ২৮ এপ্রিল থেকে রাজধানী, সাভার, আশুলিয়া ও গাজীপুরের ৭০০ থেকে ৮০০ পোশাক কারখানায় পুনরায় উৎপাদন শুরু করা হয়েছে।

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, ২৯ এপ্রিল পর্যন্ত ৩ দশমিক ১৮ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্যের ক্রয়াদেশ বাতিল বা স্থগিত হয়েছে। সংস্থাটি আরও জানায়, কিছু কারাখানা আশপাশে থাকা সীমিত সংখ্যক শ্রমিক নিয়ে উৎপাদন শুরু করেছে।

তবে, করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি আরও বাড়িয়ে দিয়ে গত কয়েক দিনে হাজার হাজার পোশাক শ্রমিক দেশের বিভিন্ন জেলা থেকে ঢাকা ও আশপাশে প্রবেশ করেছেন। শনিবারও এ প্রবেশ অব্যাহত ছিল।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এ টপিকের আরও খবর

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশ, নতুন শনাক্ত ২১ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

করোনায় মৃত্যু শূন্য দেশে আজ নতুন শনাক্ত ৫৬ জন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

বিশ্বজুড়ে এক দিনে মৃত্যু ৪২২১; শনাক্ত ১৫ লাখ+

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

দেশে গত ২৪ ঘন্টায় করোনায় একজনের মৃত্যু, নতুন শনাক্ত ৬৯ জন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

আজ গণটিকার দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিন

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

বিশ্বে করোনায় আক্রান্ত ৪৮ কোটি ৬ লাখ ছাড়াল

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

আজ থেকে গণটিকার দ্বিতীয় ডোজ

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় একদিনে শনাক্ত ৬৫, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

করোনায় শনাক্ত ১০২, মৃত্যু নেই

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ