জাতীয়

শহীদ জননী জাহানারা ইমামের ৯১তম জন্মবার্ষিকী আজ

শহীদ জননী, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ জাহানারা ইমাম
শহীদ জননী, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ জাহানারা ইমাম

শহীদ জননী, কথাসাহিত্যিক ও শিক্ষাবিদ জাহানারা ইমামের ৯১তম জন্মবার্ষিকী আজ।

রোববার সকালে রাজধানীর মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সহপ্রচার সম্পাদক সাইফুদ্দিন আহমেদ রুবেল নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী।

সাইফুদ্দিন আহমেদ রুবেল বলেন, করোনাভাইরাসের মহামারির কারণে সামাজিক দূরত্বের বিধি মেনে বেশি জমায়েত না করে তারা জনাদশেক নেতাকর্মী শহীদ জননীর প্রতি শ্রদ্ধা জানান।

জাহানারা ইমাম (ডাক নাম জুডু) ১৯২৯ সালের ৩ মে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে জন্মগ্রহণ করেন। তার বাবা সৈয়দ আব্দুল আলী ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। মা সৈয়দা হামিদা বেগম।

প্রথম জীবনে শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে ‍যুক্ত থাকলেও স্বাধীনতার পরে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেন তিনি।

নব্বইয়ের দশকে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গড়ে ওঠা গণআদালতের প্রধান উদ্যোক্তা জাহানারা ইমাম মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৯৯৪ সালের ২৬ জুন যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে মারা যান।

জাহানারা ইমামের আত্মজীবনীমূলক লেখা ১৯৮৬ সালে প্রকাশিত ‘একাত্তরের দিনগুলি’ বইটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের একটি অসাধারণ দলিল হিসেবে দেখেন ইতিহাসবেত্তারা।

সাহিত্যকর্মের জন্য তিনি ১৯৮৮ সালে ‘বাংলাদেশ লেখিকা সংঘ সাহিত্য পুরস্কার’ ও ‘কমর মুষতারী সাহিত্য পুরস্কার’ লাভ করেন। এছাড়া ১৯৯১ সালে বাংলা একাডেমি পুরস্কার পান তিনি।

১৯৯১ সালে ২৯ ডিসেম্বর জামায়াতে ইসলাম গোলাম আজমকে আমির ঘোষণা করলে তার প্রেক্ষাপটে ১৯৯২ সালের ১৯ জানুয়ারি ১০১ সদস্যবিশিষ্ট একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি গঠিত হয়। জাহানারা ইমাম ছিলেন এর আহ্বায়ক।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ