জাতীয়

পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসলো, দৃশ্যমান ৪৩৫০ মিটার

পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসলো, দৃশ্যমান ৪৩৫০ মিটার
পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসলো, দৃশ্যমান ৪৩৫০ মিটার

করোনা ভাইরাসের প্রার্দুভাবের মধ্যেই পদ্মা সেতুর ২৯তম স্প্যান বসলো। বসানো বাকি রইলো আর মাত্র ১২টি স্প্যান। সোমবার (৪ মে) সকাল পৌনে ১১টার দিকে মাওয়া প্রান্তে সেতুর ১৯ ও ২০তম পিয়ারের ওপর ‘৪এ’ আইডি নম্বরের স্প্যানটি বসানো হয়। এ তথ্য নিশ্চিত করেন পদ্মা সেতুর সহকারী প্রকৌশলী হুমায়ূন কবীর।

এর আগে রবিবার (২ মে) সকালে মুন্সীগঞ্জের মাওয়ার কুমারভোগ কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যানটি তিয়ান-ই ক্রেনে করে নিয়ে যাওয়া হয় নির্ধারিত পিয়ারের কাছে।

২৮তম স্প্যান বসানোর ২৩ দিনের মাথায় বসলো ২৯তম স্প্যানটি। এখন পদ্মা সেতুর ৪ হাজার ৩৫০ মিটার দৃশ্যমান হলো। চীনে পদ্মা সেতুর সর্বশেষ দুটি স্প্যানের কাজ শেষ হয়েছে। এরই মধ্যে স্প্যান দুটির মালামাল ও যন্ত্রাংশ বাংলাদেশে আসার অপেক্ষায়।

প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের বলেন, মাওয়াতে বর্তমানে ঝড়ো আবহাওয়া চলছে। এই রোদ, এই ঝড়-বৃষ্টি। আবহাওয়া বিবেচনা করে স্প্যান বসানোর জন্য দুই দিনের সিডিউল রাখা হচ্ছে।

২০১৪ সালের ডিসেম্বরে পদ্মা সেতুর নির্মাণকাজ শুরু হয়। মূল সেতু নির্মাণের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং গ্রুপ কোম্পানি (এমবিইসি) ও নদীশাসনের কাজ করছে চীনের আরেকটি প্রতিষ্ঠান সিনো হাইড্রো করপোরেশন।

দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

সিলেটে ভোক্তা অধিদপ্তর ও সিসিএস-এর সচেতনতামূলক সভা

ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলুন: প্রধানমন্ত্রী

চোরাগলি দিয়ে সরকার উৎখাতের সুযোগ নেই: ওবায়দুল কাদের

এক বছরে সড়ক দুর্ঘটনা ৫৩৭১, মৃত্যু ৬২৮৪ জনের

খুলনায় দুই দিনের ‘পরিবহন ধর্মঘট’ চলছে

২৫ অক্টোবর আংশিক সূর্যগ্রহণ

ভোজ্যতেল নিয়ে বাণিজ্যমন্ত্রীর কড়া হুঁশিয়ারি

সুদানে জাতিগত সংঘর্ষ নিহত অন্তত ১৫০

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ