ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সোমবার রাতে তিনি নিজেই বিষয়টি নিশ্চিত করেছেন।
বাচ্চু মিয়া জানান, রোববার ঢামেকেই করোনা পরীক্ষা করান তিনি। সোমবার সন্ধ্যায় তার রিপোর্ট জানানো হয়। জানানো হয় তার করোনা পজেটিভ। এরপরই তাকে রাজারবাগ পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভর্তা রয়েছেন তিনি।
তিনি জানান, করোনা ভাইরাসে মানুষের সংক্রামিত হওয়ার পর থেকেই তিনি ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পেই কর্মরত। থাকেনও ক্যাম্পেই। তবে হাসপাতালের ভিতরেও বিভিন্ন ওয়ার্ডে তার যাওয়া আসা করতে হতো। বাংলাদেশে করোনার সংক্রামনের শুরুতেই তার পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠিয়ে দিয়েছিলেন বলে জানান তিনি।
দেশটিভি/এমএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: